Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে পানির স্রোতে ভেসে উঠল ৩ মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১২:২০ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ১৪:০৯

ফাইল ছবি।

চট্টগ্রাম: রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়ায় পানির প্রবল স্রোতে কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়ার ২ নম্বর ওয়ার্ডের আলতাব আলী চৌধুরী জামে মসজিদের কবরস্থান থেকে তিনটি মরদেহ ঝোপঝাড়ের সঙ্গে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহগুলো উদ্ধার করে মসজিদের খাটিয়ায় রাখেন।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ মুরাদ বলেন, ‘পানির প্রবল স্রোতে মরদেহ তিনটি কবরস্থান থেকে ভেসে উঠেছে। এরপর সেগুলো অন্য কবরস্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছর বন্যার সময় সাঙ্গু নদীর পানির স্রোতে এ মসজিদের কবরস্থান থেকে অনেক মরদেহ ভেসে যায়। কিন্তু এ সমস্যা সমাধানের জন্য এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আজিজ কেরানির বাড়ি থেকে মো. ইলিয়াছের বাড়ি পর্যন্ত নদীর পাড়ের অংশে টেকসই বাঁধ নির্মাণ করা হলে এ সমস্যার সমাধান হবে।’

বিজ্ঞাপন

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, ও বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও কোমর, কোথাও গলা সমান পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, ফসলি জমি, মাছের ঘের, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক। ভেসে গেছে ঘরের আসবাবপত্র, ধান-চাল ও গবাদিপশুর খাদ্য। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অনেক এলাকায় দেখা দিয়েছে মানবিক সংকট।

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর