Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম বন্দরে ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুই ভাগ হলো ট্রাক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১১:০৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৩:৩২

চট্টগ্রাম বন্দরে ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুই ভাগ হলো ট্রাক

চট্টগ্রাম: বন্দরের কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর বার্থে একটি বাণিজ্যিক জাহাজ থেকে আমদানি করা কাঠবোঝাই কন্টেইনার খালাসের সময় গ্যান্ট্রি ক্রেনের ওয়্যার ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ভেঙে দুই ভাগ হয়েছে ট্রেলার ট্রাক, দুমড়ে-মুচড়ে গেছে কন্টেইনার।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ ‘চেং হাই’ থেকে গ্যান্ট্রি ক্রেন দিয়ে কাঠবোঝাই কন্টেইনার নামানোর সময় সেটি একপাশে ভারসাম্য হারিয়ে ফেলে। এতে কিউ গ্যান্ট্রি ক্রেন-৪ এর ক্যাবল ছিঁড়ে যায়। এ সময় তা ইয়ার্ডে থাকা একটি ট্রেলার ট্রাকের ওপর পড়ে। দুর্ঘটনায় ট্রেলার ট্রাকের পেছনের অংশ এবং কন্টেইনারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা প্রোটোকল কার্যকর করে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল নিরাপদ করার পাশাপাশি দুর্ঘটনাকবলিত কনটেইনার অপসারণ এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি উদ্ধারের কাজ শুরু হয়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটির ৩ নম্বর বার্থের দুর্ঘটনাকবলিত স্থান ছাড়া বন্দরের অন্যান্য সব বার্থে কনটেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দেবে। একই সঙ্গে রোববার সকাল থেকে ক্ষতিগ্রস্ত কোয়ে গ্যান্ট্রি ক্রেন-৪ এর মেরামত কাজ শুরু হওয়ার কথা রয়েছে।’

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর