Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ত্র ও হত্যা মামলায় ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৪:৪৭ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১৫:৫৩

গ্রেফতার ডেভিড ইমন।

চট্টগ্রাম: অস্ত্র ও হত্যা মামলায় চট্টগ্রামের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ পৃথক দুই মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, আদালত একটি হত্যা মামলায় ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

একইসঙ্গে ফটিকছড়ি থানায় দায়ের করা অস্ত্র মামলায় ইমন ও তার চার সহযোগীকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত

পুলিশ জানায়, গত ৩০ জুলাই যশোর সীমান্ত দিয়ে ঝিকরগাছা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে বড় সাজ্জাদ বাহিনীর অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণকারী দুই ব্যক্তির একজন হলেন এই ইমন।

বিজ্ঞাপন

পুলিশের তথ্যমতে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগও তদন্তাধীন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ায় জোড়া খুন, ২৩ মে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ড এবং ২ কোটি টাকা চাঁদা দাবি করে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের অফিস ভাঙচুর ও লুটপাটের ঘটনা।

সারাবাংলা/ এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর