Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১২:৪৯ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১২:৫০

ছবি: সারাবাংলা

চট্টগ্রাম: রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও পথচারীরা। ভারী বৃষ্টিতে নগরীর সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার (১৭ আগস্ট) সকালেও অব্যাহত আছে।

টানা বৃষ্টির কারণে নগরীর আগ্রাবাদ, সিডিএ, মুরাদপুর, কাতালগঞ্জ, কাপাসগোলা, রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, রিয়াজউদ্দিন বাজার, সহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এতে এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। জলাবদ্ধ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় বিভিন্ন এলাকায় যানজটও দেখা দিয়েছে।

আগ্রাবাদ চট্টগ্রাম চেম্বার এলাকার বাসিন্দা সুজন মল্লিক বলেন, ‘রাত থেকে বৃষ্টিতে রাস্তায় পানি আরও বেড়েছে। হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।’

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগরে লঘু চাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টি একদম যে শেষ হয়ে যাবে তা না। হালকা থেকে মাঝারি বা ভারী বর্ষণ, থেমে থেমে বা বিরতি দিয়ে বৃষ্টি হবে। আকাশ ভালোও থাকবে, সঙ্গে কিছু বৃষ্টিও থাকবে। সেটা আগস্ট মাস জুড়ে থাকবে। সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত ক্রমান্বয়ে কমেও আসবে।’

 

বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর