Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা মোবারক’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১৬:০০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ১৮:৪৯

গ্রেফতার হওয়া মোবারক।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর অস্ত্রসহ মোবারক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টায় উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়রা জানান, গ্রেফতার হওয়া মোবারক স্থানীয়ভাবে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ও ‘গলাকাটা মোবারক’ হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। এক পর্যায়ে অস্ত্রসহ মোবারককে গ্রেফতার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘মোবারক নামের একজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর