চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অসুস্থ হয়ে তিনি মারা যান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘দুপুর আড়াইটার দিকে নুর ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।