Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১১:৪৫ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১২:৪৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ডিএমপির উপপরিচালক (ডিমিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬(ছয়) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর