Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রীসহ এনএসআই অতিরিক্ত পরিচালক আজিজুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৪

দুদক

ঢাকা: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তার স্ত্রী আমাতুছছামীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানিলন্ডারিং এবং নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

বিজ্ঞাপন

অনুসন্ধানকালে জানা যায়, স্ত্রীসহ আজিজুর রহমান যে কোন সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নিবেন।

অনুসন্ধানকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ দুরূহ হয়ে পরবে। এ জন্য আজিজুর রহমান এবং তার স্ত্রী জনাব আমাতুছছামীর বিদেশ গমন রহিতকরণ করা একান্ত প্রয়োজন বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর