Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২২:৩২ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০০:৩৩

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল। ছবি: সংগৃহীত

ঢাকা: পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে আটক করা হয়েছে। ঢাকার শাপলা চত্বরে হেফাজতের ওপর নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে। সোমবার (৩০ মার্চ) রাতে পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রাত সোয়া ১০টার দিকে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, সন্ধ্যার পর সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল পাবনা থেকে ঢাকায় এসে নিজ বাসায় প্রবেশের পর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে (জলিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় জারি থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই আটক করা হয়েছে।’ অন্যকোনো মামলা আছে কি-না যাচাই-বাছাই চলছে বলে জানান নাসিরুল ইসলাম।

বিজ্ঞাপন

ডিবির একটি সূত্র জানায়, শাপলা চত্বরসংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনেও একটি মামলা রয়েছে। এমনকি জলিল মন্ডলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা মামলা রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই মামলা হয়।

জানা গেছে, আব্দুল জলিল মন্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরবর্তীতে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন।

চাকরিজীবনে নীলফামারী, বাগেরহাট এবং জয়পুরহাটের পুলিশ সুপার ছিলেন। পুলিশের সাবেক এই ডিআইজি মহান মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর