Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেজগাঁও বিভাগের ৬ থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৪১

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২৩:৩২

ছবি: সংগৃহীত

ঢাকা: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ৬টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আজ দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।

আরিফা আখতার প্রীতি বলেন, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ৯ জন, শেরেবাংলা নগর থানায় ৪ জন, মোহাম্মদপুর থানায় ১২ জন, আদাবর থানায় ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর