Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উখিয়া-টেকনাফ সীমান্ত থেকে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ০০:০৭

উখিয়া-টেকনাফ সীমান্ত থেকে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ। ছবি: সংগৃহীত

ঢাকা: কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার দাম প্রায় ৩ কোটি টাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) জীম্বংখালী বিওপি’র টহলদল আজ সকালে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করে। এ ছাড়া, হোয়াইক্যং বিওপি’র টহলদল সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে। আর হ্নীলা বিওপি’র আরেকটি বিশেষ অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকের দাম প্রায় ৩ কোটি টাকা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত এক মাসে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ করা হয়েছে এবং ছয় জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কাছের থানায় হস্তান্তর করা হয়েছে।’

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর