Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৪

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২০:০৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ফাইল ছবি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (১৯ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের মধ্যে মোহাম্মদপুর থানায় ১৬ জন, শেরেবাংলা নগর থানায় সাতজন, আদাবর থানায় পাঁচ জন, তেজগাঁও থানায় দুই জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চার জন ও হাতিরঝিল থানায় ২০ জন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- মো. হোসেন ওরফে শাকিল (২৫), মো. মিলন (৩৪), মো. নয়ন (২০), আব্দুল্লাহ আল মামুন (২৯), মোছা. রতনা (৩৫), মোছা. জেরিন (৩৫), মোছা. কুলসুম (৩০), মোছা. আছিয়া (৪০), মো. আবুল হাসনাত রিয়াত (১৮), মো. রাসেল রুবেল ইসলাম (৩১), মো. গোলাম দস্তগীর তিতাস (৪৫), মমিনুল ইসলাম মিঠু (৩৩),
মোঃ সাগর (২৫), শাকিল (২০), রাকিবুল হাসান রাকিব (২৬), রোমান খাঁন (২০), স্বপন ব্যাপারী (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৪৫), মো. নঞ্জু (৩৫), মো. শহিদুল ইসলাম (২২), মো. রাব্বি (২১), মো. সজল হাওলাদার (২২), খায়রুল আলম মিলন (২৫), ইয়াছিন (২১), আরব শাহী আরমান (২৩), মো. শাহিন (১৮), মো. আহাদ (১৮), মো. জোবায়ের ইসলাম (২১), মো. কালু বেপারী (৪০), মো. রফিকুল ইসলাম (৪২), মনির হোসেন দিদার (৩৮), তানভীর ইসলাম (১৪), মো. পান্নান প্রধান (৩২), মো. শাহীন (৩৪), মো. ইমরান ফকির, মো. রুবেল হোসেন, মো. হেলাল (৩৭), মো. তারেক শরীফ (২৫), রুবেল (২৭), মো. তাহমিদুল ইসলাম (৪০), মো. সজিব, মো. আমজাদ হোসেন (৪০), মো. হৃদয় তানভীর (২৩), মো. হেলাল গাজী (৩০), মো. কাজিমুদ্দিন কাজল (৩৫), মো. হযরত আলী (৩০), মো. মিলন (২৫), মো. আকাশ মিয়া (২৪), মো. রবিউল মিয়া (২২), মো. আশিকুর রহমান (৩০), মোছা. মালা বেগম (৩৬), মো. সাজু মিয়া (৩৬), মো. আলমগীর (৪০) ও মো. ইমরান হোসেন ওরফে মারুফ (২২)।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর