Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯১৮ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট 
২০ এপ্রিল ২০২৬ ২০:১৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯১৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (১৯ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ২ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৫ টি ট্রাক, ৪ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪ টি বাস, ৩ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি ও ১১৮ টি মোটরসাইকেলসহ মোট ২০৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২ টি বাস, ১১ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ২২ টি মোটরসাইকেলসহ মোট ১০৪ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি, ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ৪ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি, ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ১৪১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭ টি বাস, ২ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১৯ টি মোটরসাইকেলসহ মোট ৮৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৯ টি গাড়ি ডাম্পিং ও ২৩১ টি গাড়ি রেকার করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর