Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬০

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২৩:৪৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘সোমবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।’

নাসিরুদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা ২৭ জন, শেরেবাংলা নগর থানা চারজন, আদাবর থানা পাঁচ জন, তেজগাঁও থানা পাঁচ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১২ জন ও হাতিরঝিল থানা সাত জন। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর