Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ২৩:৪৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার (২৫ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।’

ডিসি মিডিয়া বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানার আট জন, শেরেবাংলা নগর থানার ছয় জন, মোহাম্মদপুর থানার ১৫ জন, আদাবর থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ জন ও হাতিরঝিল থানার ছয় জন।’

আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর