Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগ বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৭:১০

ঢাকা: রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বুধবার হাজারীবাগ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

গ্রেফতার আসামিরা হলেন— মো. রাকিব সরদার (২০), মো. ইমরান হোসেন (২০), মো. মানিক (২৮), আপন মিয়া (২০), মো. সুজন (২৬), মো. আব্দুর রহমান (২১), জাকির হোসেন, মো. ইমরান হোসেন (২৫), মো. সোহেল রানা (৩০), মো. শাকিল (২৫), মো. আবুল হোসেন (২৬), মো. মুকুল (২৩), শ্রী জীবন চন্দ্র মহন্ত (৩৪), মো. রিয়াজ (২৮), মো. রবিউল ইসলাম (৩০), মো. মুন্না (২৬), মো. রফিক (২৮), মো. রাকিবুল (২২), মো. ফাতিন (২৩), মো. সিহাব মিয়া (২২), মো. সজিব (২০), মো. উদয় ভূইয়া (২০), মো. সুজন (১৯), মো. সাকিব (২৫) ও আল শাহরিয়ার শাকিল (১৯)।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর