Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১২০

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ০০:০২

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

ঢাকা: জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিশেষ সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ মে) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১৯ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’

ডিসি নাসিরুদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ২৪ জন, পল্লবী থানায় ৩৬ জন, কাফরুল থানায় ১৪ জন, শাহআলী থানায় ১১ জন, দারুস সালাম থানায় ১৪ জন, ভাষানটেক থানায় ১০ জন ও রূপনগর থানায় ১১ জন। এসব আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর