Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ২১:০৩ | আপডেট: ১ জুলাই ২০২৬ ২২:০২

প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে গুলি করে মো. আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ফরেস্ট গেট এলাকায় সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজাদ। হঠাৎ পেছন থেকে তাকে গুলি করেন অজ্ঞাত এক দুর্বৃত্ত। সঙ্গে সঙ্গে সড়কে লুটিয়ে পড়েন তিনি। তবে কী কারণে আজাদকে গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, ‘মুরাদপুরের ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গুলিবিদ্ধ আজাদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর