Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ১৭:১০ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ১৭:২৬

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলিস্তানে ৬ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রিয়াদ গাজী (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) ভোরে গুলিস্তান মতিউর রহমান পার্কে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়,  শুক্রবার ভোরের দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের উত্তর পাশের কোনায় বটগাছের নিচে রিয়াদ গাজী নামে ওই যুবক শিশুটিকে যৌন নির্যাতন করে এবং ধর্ষণের চেষ্টা করছিল। তখন স্থানীয়রা দেখে তাকে আটক করে এবং গণধোলাই দেয়।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) তুষার দেবনাথ জানান, শিশুটির পরিবার গুলিস্তান এলাকায় থাকেন। তার বাবা পানি বিক্রি করেন এবং মা কলম বিক্রি করেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের পাশে রাস্তা পার হওয়ার সময় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুটি। এরপর বাবা মা শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকে।

বিজ্ঞাপন

এরপর সকাল সাড়ে ৭টার দিকে থানায় খবর পাই, এক যুবককে গণধোলাই দিয়ে স্থানীয়রা গুলিস্তান আহাদ পুলিশ বক্সে হস্তান্তর করেছে। পরে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এসআই আরও জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার যুবককে কোর্টে পাঠানো হবে। তার বাড়ি চাদপুর সদর উপজেলায়। এছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর