Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৭:১৫

গ্রেফতার আসামি সাইফুল ইসলাম।

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ গোড়ান এলাকায় সংঘটিত এক তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছেন পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলামকে (২১) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকার হাজী মসজিদের সামনে অবস্থিত একটি বাসা থেকে ভিকটিম সানজিদা আক্তার মারিয়ার গলায় পাটের সুতলি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে (১১ জুলাই) খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়।

বিজ্ঞাপন

নিয়াজ মেহেদী বলেন, মামলার পর খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলের তথ্য-উপাত্ত সংগ্রহ, সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে শনিবার (১১ জুলাই) ভোর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে স্বীকার করেছে। সাইফুল ইসলামের বাবা-মাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক ও সাংসারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর