ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২৪০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার (২২ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২৯ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ১৯ টি মোটরসাইকেলসহ মোট ১৩০ টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ২৮ টি বাস, ৩ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৫৬ টি মোটরসাইকেলসহ মোট ১৩৬ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২৬ টি বাস, ৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৫৪ টি সিএনজি ও ১১৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৫ টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০০ টি বাস, ৫০ টি ট্রাক, ৩৯ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৯১ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৫ টি বাস, ৩ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ১১৩ টি মোটরসাইকেলসহ মোট ২৮৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৮ টি বাস, ২১ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি, ১৪৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৯৪ টি বাস, ২৪ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ৭৮ টি মোটরসাইকেলসহ মোট ৩১৩ টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৭১ টি বাস, ৬ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ৭৬ টি মোটরসাইকেলসহ মোট ২৮১ টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৭৬ টি গাড়ি ডাম্পিং ও ২৯২ টি গাড়ি রেকার করা হয়েছে।