Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ২২:৩৯

গ্রেফতার আসামিরা।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (২৫ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ৪ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ২৯ জন, আদাবর থানায় ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১ জন ও হাতিরঝিল থানায় ১০ জন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর