ঢাকা: পুলিশ অধিদফতর ঢাকায় সংযুক্ত সাবেক ডিআইজি ফারুক আহমদকে চাকরি থেকে বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-২ এ দায়েরকৃত মামলায় ২০২৫ সালের ৬ নভেম্বরের রায় অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২ আগস্ট ২০১২ তারিখের স্মারকমূলে সাবেক ডিআইজি ফারুক আহমদকে চাকরি থেকে বরখাস্তের আদেশটি বাতিল করা হলো।
এই অবস্থায় তার বরখাস্তকাল কর্তব্যকাল হিসাবে গণ্য হবে এবং তিনি বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।