Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১১:১৩ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১৪:৫০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৭০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪০ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০১ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৪ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জন এবং সিটিটিসি কর্তৃক ৩ জনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার, ১টি পুরাতন ক্যামেরা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর