Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ৫১২

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১৪:৩০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১৮:২৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৭০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৬ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৭ জনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ, ৪ গ্রাম হেরোইন, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর