Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১১

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৩:১৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১৫:৪২

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৯ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬২ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫০ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ৪ বোতল বিদেশি মদ, ১টি কম্পিউটার, ৬টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড ও ৭টি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর