Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে আজ বড়পর্দায় বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার বন্ধ

ঢাবি করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ২০:৪৩ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ২১:৩৯

ঢাবি: বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ বড়পর্দায় সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ এবং এথলেট স্পোর্টস গিয়ারের সিইও মো. সেজান মাহমুদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে। বড়পর্দায় খেলা দেখানোর দায়িত্বে রয়েছে এথলেট স্পোর্টস গিয়ার।

বিজ্ঞাপন

যেসব ভেন্যুতে আজ সম্প্রচার বন্ধ থাকবে সেগুলো হলো- টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদদীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে আগামীকাল থেকে পুনরায় এসব ভেন্যুতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।

সারাবাংলা/কেকে/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর