Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাজেট ঘোষণার দিন কমলো সোনার দাম

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৫:০৪ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:৪৫

সোনার বার। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বাজারে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন সোনার ভরিতে কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার টাকায়।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রূপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, আসন্ন বাজেটে সোনার দামে নির্ধারিত ভ্যাট কমানো হতে পারে। দেশে সোনা ও স্বর্ণালংকার বেচাকেনায় বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হয়। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ পদ্ধতি পরিবর্তন করে নির্ধারিত অঙ্কের ভ্যাট আরোপ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর