Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন ভর্তি ৫৯৩

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৮:০৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ২০:১৬

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে পুরুষ ৩৭১ ও নারী ২২২ জন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ৮৯ হাজার ৪৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের।

এর আগে, গতকাল শুক্রবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর