Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড়, অভিযুক্ত সাময়িক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৭:৫০ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৯:৩৭

অফিস সহায়ক জি এম নাজমুল হাসান।

ঢাকা: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড় ও নির্যাতনের অভিযোগে অফিস সহায়ক জি এম নাজমুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোবাবার (৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স ওটিতে চিকিৎসা নিতে আসা রোগীকে শারীরিকভাবে নির্যাতনের ভিডিও গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায়, ওই হাসপাতালে কর্মরত অফিস সহায়ক জি এম নাজমুল হাসান শিশুটিকে নির্যাতন করেছেন বলে শিশুটি এবং তার অভিভাবক অভিযোগ করেছেন। শিশু নির্যাতন প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। তার বিরুদ্ধে আনীত অভিযোগ-এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ৭ মার্চ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজহাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল ডা. একে এম মশিউল মুনীর স্বাক্ষরিত পৃথক আরেকটি অফিস আদেশে এ বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে আর এস ক্যাজুয়ালিটি ডা. মো. মাজাহারুল রেজওয়ান কমিটির সভাপতি, সিনিয়র স্টাফ অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন সদস্য এবং মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. হাসান মেহমুদ সদস্য সচিব।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর