Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৭১

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ২০:২৬

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৭১ জন।

বুধবার (১৯ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৬৭১ জনের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৯ জন, খুলনা বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ২৬ হাজার ২৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮২২ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৩৭৪ জন।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর