Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে নেই মৃত্যু, একদিনে আক্রান্ত ৮৬৮

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৭:২৭

এডিস মশা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আরও ৮৬৮ জন নতুন আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৮৬৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৮ জন, খুলনা বিভাগে ২০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন এবং রংপুর বিভাগে ১৭ জন রোগী।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৩২ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২০৮৩ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩০ হাজার ৭৭ জন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর