Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ২০:২১

এডিস মশা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সময়ে ডেঙ্গুতে ১ হাজার ১৬৩ জন নতুন আক্রান্ত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১১৬৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৩ জন, খুলনা বিভাগে ২৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, রাজশাহী বিভাগে ৮৭ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে একজন রোগী।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৩৫ হাজার ৮৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫৪৪ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৩ হাজার ২০৫ জন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর