Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ১১১০

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৯ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৩

এডিস মশা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এই সময়ের ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১০ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১০ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন, খুলনা বিভাগে ১৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে সাত জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর এখন পর্যন্ত ৩৮ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭৪০ জন রোগী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৫ হাজার ৪৩৩ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর