Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাণিজ্য উত্তেজনা কমাতে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্র–চীন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫ ০৯:১০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১০:৩৩

ছবি কোলাজ: সারাবাংলা

ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা কমাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও চীন। শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠককে ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় নির্ধারিত ট্রাম্প–শি শীর্ষ বৈঠকের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্স জানায়, আসিয়ান সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন ১ নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এই বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে চীনের বিরল খনিজ রফতানিতে নিয়ন্ত্রণ আরোপের পালটা জবাব হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

বৈঠকটি হয় কুয়ালালামপুরের মারদেকা ১১৮ টাওয়ারে। আলোচনায় প্রযুক্তি রফতানি সীমাবদ্ধতা, শুল্কনীতি এবং যুক্তরাষ্ট্রে চীনের সয়াবিন রফতানি বন্ধের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

এর আগে মে মাসে দুই দেশ সীমিত এক বাণিজ্য যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। এতে শুল্ক কমানো ও বিরল খনিজ রফতানি পুনরায় শুরু হয়। তবে যুক্তরাষ্ট্র নতুন করে কিছু চীনা কোম্পানিকে রপ্তানি কালো তালিকায় অন্তর্ভুক্ত করলে এবং চীন পাল্টা নিষেধাজ্ঞা দিলে সেই সমঝোতা ভেঙে যেতে শুরু করে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর