Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালাবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২৬ ১৪:২৪ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ১৪:৪৭

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক হামলার জন্য দুঃখপ্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানে আঘাত না এলে আর হামলা করা হবে না।

শনিবার (৭ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিন রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় এ বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘যেসব প্রতিবেশী দেশ হামলার শিকার হয়েছে, তাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করি।’

তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ চালানোর কোনো আগ্রহ নেই। এখন থেকে কোনো প্রতিবেশী দেশ আমাদের ওপর আগে হামলা না চালালে তাদের ওপর আক্রমণ করা হবে না।’

বিজ্ঞাপন

এ সময় তিনি সতর্ক করে বলেন, ‘যারা এই মুহূর্তকে কাজে লাগিয়ে ইরানের ওপর আক্রমণ চালানোর কথা ভাবছে, তারা যেন সাম্রাজ্যবাদের পুতুলে পরিণত না হয়।’

প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন করা ‘সম্মান ও স্বাধীনতার পথে নিয়ে যায় না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর