Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুব সহজেই হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬ ১৮:৫৮ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ২১:২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব সহজেই মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তিনি লিখেছেন, ‘সামান্য একটু সময় দিলেই আমরা খুব সহজে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারি, ওখানকার তেল নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারি এবং প্রচুর সম্পদ অর্জন করতে পারি।’

নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি লিখেছেন, এটি পুরো বিশ্বের জন্য তেলের একটি ‘বিশাল উৎস’ হয়ে দাঁড়াবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর