Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্ষতিপূরণ ছাড়া হরমুজ প্রণালী খোলা হবে না: ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৬ ২১:২৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ২৩:০৪

হরমুজ প্রণালী। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ী জানিয়েছেন, যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করবে না।

রোববার (৫ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তিনি উল্লেখ করেন, ট্রানজিট ফি-র ওপর ভিত্তি করে একটি নতুন আইনি কাঠামো বা ব্যবস্থার মাধ্যমে এই ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তাবাতাবায়ী আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম হতাশা এবং ক্ষোভ থেকে অশালীন ও অর্থহীন কথাবার্তা বলছেন।

এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালী বন্ধ রাখার প্রতিক্রিয়ায় ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর