Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘হরমুজের চাবি হারিয়ে ফেলেছি’ ট্রাম্পকে ইরানের ব্যঙ্গ!

আর্ন্তজাতিক ডেস্ক
৬ এপ্রিল ২০২৬ ২০:১৫ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ২১:০৬

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত সামরিক হুমকির জবাবে বিদ্রূপ ও উপহাস করেছে ইরান। বৈশ্বিক তেল পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি নিয়ে তেহরান রসিকতা করে জানিয়েছে, প্রণালীর ‘চাবি হারিয়ে গেছে’।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানকে হুমকি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু না করা হলে ইরানের অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক হামলা চালানো হবে।

তিনি সতর্ক করে বলেন, এই নৌপথ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

ট্রাম্পের এই আলটিমেটামের বিপরীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস একটি ব্যঙ্গাত্মক পোস্ট করে। সেখানে তারা জানায়, প্রণালির চাবি হারিয়ে গেছে। একই সুরে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের মিশনও মজার ছলে লেখে, ‘চাবিটা ফুলের টবের নিচে রাখা আছে। এটি শুধু বন্ধুদের জন্যই খোলা।’

বিজ্ঞাপন

মূলত ট্রাম্পের কঠোর সামরিক ব্যবস্থার হুমকির পালটা জবাব হিসেবেই তেহরান এমন উপহাসের পথ বেছে নিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলসহ এর বাইরেও প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে।

চলমান এই যুদ্ধে ইতিমধ্যে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হয়েছে। এই পরিস্থিতি বর্তমানে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার তীব্র আশঙ্কা তৈরি করেছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর