Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া

আর্ন্তজাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬ ১৩:৫৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:২০

লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর রদবদলের অংশ হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন একজন নারী।

রয়টার্সের খবরে বলা হয়েছে সোমবার (১৩ এপ্রিল) অস্ট্রেলিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল, আগামী জুলাই মাসে সেনাবাহিনীর প্রধান হবেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

বর্তমানে সুসান কোয়েল জয়েন্ট ক্যাপাবিলিটিজ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক বিবৃতিতে বলেছেন, আগামী জুলাই থেকে একজন নারী সেনাপ্রধান পাচ্ছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী, যা দেশের ১২৫ বছরের ইতিহাসে প্রথম ঘটনা।

বিজ্ঞাপন

সুসান কোয়েলের এই নিয়োগকে ‘অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস। তিনি বলেন, সুসান কোয়েলের এই অর্জন বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত নারী এবং ভবিষ্যতে এই বাহিনীতে যোগ দিতে চাওয়া নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।

সুসান কোয়েলকে এমন সময়ে নিয়োগ দেওয়া হয়েছে, যখন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী তাদের নারী কর্মকর্তার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে বাহিনীর ভেতরে পদ্ধতিগত যৌন হয়রানি ও বৈষম্যের একাধিক অভিযোগও উঠেছে।

অস্ট্রেলিয়া সরকার সোমবার নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক হ্যামন্ডকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি অ্যাডমিরাল ডেভিড জনস্টনের স্থলাভিষিক্ত হবেন।

নৌবাহিনীর ডেপুটি প্রধান রিয়ার অ্যাডমিরাল ম্যাথিউ বাকলি নৌবাহিনীর প্রধান হিসেবে হ্যামন্ডের স্থলাভিষিক্ত হবেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর