Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে মার্কিন হামলায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬ ১২:৫১ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১৩:০০

ছবি: আনাদোলু এজেন্সি।

দক্ষিণ ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলায় এক দম্পতি এবং তাদের দুই বছর বয়সি শিশু নিহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে আবারও ইরানের ওপর বড় ধরনের হামলা চালায় মার্কিন সেনারা।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, কেশমের একটি আবাসিক ভবনের ওপর হামলা চালানো হলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তিনজন মারা গেছেন।

হরমোজগান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেসের বরাত দিয়ে ফার্স জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। যাদের বয়স একজনের সাত ও অন্যজনের নয়, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মার্কিন হামলায় এমন একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে পাঁচজনের একটি পরিবার বসবাস করত।

প্রতিবেদনে আরও বলা হয়, কিশ দ্বীপ, বুশেহর এবং ইরানের তেল শিল্পের কেন্দ্রস্থল খুজেস্তান প্রদেশের চারটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত ফেব্রুয়ারিতে ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এ যুদ্ধ কয়েক সপ্তাহ চলতে পারে। কিন্তু যুদ্ধ পাঁচ মাস পেরিয়েছে। শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর