Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১০:৫৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৩:০৬

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ফাইল ছবি

ঢাকা: মানহানির মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে, গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের একটি আদালত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট আদেশ দেন সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মামলার সূত্রে জানা যায়, আদালত প্রথমে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল। কিন্তু নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন

গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, আমির হামজা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে মানহানিকর মন্তব্য করেছেন এবং ইসলাম ধর্ম নিয়েও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়।

উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনার সময় আমির হামজা ওই মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর