Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি আমিরুল আলম মিলন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৩:২২

গ্রেফতার সাবেক এমপি আমিরুল আলম মিলন।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে জুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যা মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।

এর আগে, গত ১৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলাম খান পুলক আদালতে মিলনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, তদন্তে আমিরুল আলম মিলনের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির হোসেন। এ সময় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রুজিনা আক্তার ২০২৫ সালের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এর আগে, ২০২৫ সালের ৬ মে রাজধানীর ইন্দিরা রোড এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার করে। বর্তমান হত্যা মামলায় তিনি ৬২ নম্বর এজাহারভুক্ত আসামি।

 

বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর