Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভ্যিনিউতে বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রী ছাড়াও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটান ও মালদ্বীপের মন্ত্রীরা ঢাকায় আসার কথা রয়েছে।

বিজ্ঞাপন

পরে চন্দ্রিমা উদ্যানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

সারাবাংলা/একে/এমপি
বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর