Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ০০:২২

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের (অব.) সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (২৯ মার্চ) শামছুল ইসলামের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিন আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয়েই বিদ্যমান সহযোগিতাকে আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর