Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১০:১৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১১:৫৭

ঢাকা: জাতীয় সংসদের কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর তা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৯ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ।

এতে আরও বলা হয়, ওই প্রতিবেদনে সংসদ সচিবালয়ের ক্রয়কার্য সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি তদন্তের জন্য অচিরেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়ের কোনো বিল পরিশোধ করা হবে না।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর