Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দিলেন সান্ত্বনা ও বিচারের আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ২২:৩৩ | আপডেট: ২২ মে ২০২৬ ১০:২৪

শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ওই বাসায় যান তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি নিহত শিশুটির পরিবারের সদস্যদের কাছে যান এবং তাদের সান্ত্বনা দেন।

এ সময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে রামিসার পরিবারকে আশ্বস্ত করেন তিনি।

এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর