Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালাল বিমানবন্দরের কার্গোতে আগুন, ১৪ মিনিটেই নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ২৩:৫৯ | আপডেট: ৬ জুন ২০২৬ ১১:৩৭

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে ফের আগুন লাগার পর তা মাত্র ১৪ মিনিটেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৫ জুন) রাত ১১ টা ২৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর এয়ারপোর্ট ফায়ার সার্ভিস কাজ শুরু করে। পরে উত্তরার আরও দুটি ইউনিট যোগ দেয়। বিমানবন্দরের দিকে ছুটতে থাকে অনেকগুলো ইউনিট। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘রাত সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও ধোয়া আছে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বেশ কিছু মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর