Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ১৯:৫৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান ‘সাব ওয়ার্কিং গ্রুপ’ প্রস্তাব দাখিল করেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদফতরে তাদের প্রস্তাব দাখিল করে।

জাপানি প্রতিষ্ঠান ‘সাব ওয়ার্কিং গ্রুপ’-এর পক্ষ থেকে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক-এর নিকট এ প্রস্তাব জমা দেন।

প্রস্তাব দাখিলের সময় জাপানি প্রতিষ্ঠান কর্তৃক কারিগরি ও আর্থিক প্রস্তাবসংবলিত পৃথক ডকুমেন্ট জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরবর্তী সময়ে আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। মূল্যায়ন শেষে প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা কার্যক্রম সম্পন্ন করা হবে। সফলভাবে সম্পন্ন হওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের বিমান খাতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ অপারেশনাল ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী ও বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর