Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিলসহ ভারতীয় ঔষধ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৮:৫৪ | আপডেট: ১৫ জুন ২০২৬ ২০:১৯

জব্দ হওয়া ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ।

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

সোমবার (১৫ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাতক্ষীরার শ্যামনগর থানার বড় হোগলডোরা খালে রাত ১টায় কৈখালী কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জব্দ হওয়া ফেন্সিডিল ও ঔষধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়াও তিনি জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর